বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে মুক্তিযোদ্ধা যাছাই-বাছায়ে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় মহানগরীর কাশিয়াডাঙ্গাস্থ মুক্তিযোদ্ধা সমবায় সমিতি অফিসে মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিয়ম বর্হিভুতভাবে যাছাই-বাছাই করায় অনেক প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন। হাইকোর্ট বিভাগ থেকে যাছাই-বাছাই এর উপর স্থগিতাদেশ থাকা সত্ত্বেও আদালতকে অবমাননা করে এ কার্যক্রম চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে যাছাই-বাছাই কমিটি বাতিল এবং নতুন করে যাছাই-বাছাইয়ের দাবী জানান হয়। এছাড়া আগামী ২২ ফেব্রুয়ারী এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা এ্যাঃ সাইদুল ইসলামসহ যাছাই-বাছায়ে বাদ পড়া বীর মুক্তিযোদ্ধারা।