বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে ‘এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ শীর্ষক অরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে মহানগরীর একটি রেস্তোরাঁয় রেডিও পদ্মা ৯৯.২ এফএম ও সিসিডি বাংলাদেশের আয়োজনে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অরিয়েন্টেশন সেশনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিসিডি বাংলাদেশের প্রোজেক্ট কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দিকা অনু এবং সেশনটির উদ্বোধন করেন সিসিডি বাংলাদেশের চেয়ারপারসন ওয়ালিউর রহমান বাবু।
অরিয়েন্টেশন প্রধান বক্তা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনডোর মেডিক্যাল অফিসার ডা. আলমগীর রেজা বলেন, অনেক সময় ভুল পরামর্শে মানুষ যে রোগের জন্য যে এন্টিবায়োটিক প্রয়োজন তা না নিয়ে অন্য এন্টিবায়োটিক গ্রহণ করে। এছাড়াও এন্টিবায়োটিক নিলেও তার ডোজ সম্পূর্ণ করছে না। বুঝে না বুঝে এন্টিবায়োটিক গ্রহণ করার ফলে পরবর্তিতে শরীরে এন্টিবায়োটিক আর কাজ করছে না। ফলে মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। এন্টিবায়োটিক গ্রহণের সময় অবশ্যই চিকিৎসকের পরমর্শ গ্রহণ করতে হবে।
সেশন শেষে সিসিডি বাংলাদেশের জয়েন্ট ডিরেক্টর শাহানা পারভীন সমাপণী বক্তব্যে রাখেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন।