রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ গ্রেফতার ২

🗓 Monday, 9 August 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 9 August 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীতে র‌্যাব এর অভিযানে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন পুঠিয়া থানাধীন বিড়ালদহ এলাকার আব্দুল রাকিবের ছেলে ফজলে রাব্বীও একই এলাকার মৃত জব্বারের ছেলে আব্দুল রাকিব।

আজ সোমবার র‌্যাব-৫ এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ মমতা ফার্মেসীতে ভুয়া এমবিবিএস ডাক্তার সাজিয়া দীর্ঘদিন যাবৎ সাধারন জনগনকে চিকিৎসা প্রদান করিয়া ক্ষতিগ্রস্থ করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গতকাল রোববার বিকেল সোয়া ৫ টার সময় সেখানে অভিযান পরিচালনা করে আসামী ফজলে রাব্বী ও আব্দুল রাকিববে গ্রেফতার করে। এসময় র‌্যাব তাদের নিকট থেকে ৬১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, দুটি বিএমডিসি ভুয়া সার্টিফিকেট ও ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর