রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

🗓 Tuesday, 10 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 10 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীতে র‌্যাব এর অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকার খাচ্চার আলীর ছেলে মিলন হোসেন ও একই এলাকার সাজেদুর আলীর ছেলে রাশেদুল ইসলাম।

আজ মঙ্গলবার র‌্যাব-৫ এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন বালিদিয়াড় গ্রামস্থ মৃত মোজাহার আলীর বাড়ির সামনের রাস্তায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে । এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টার সময় সেখানে অভিযান পরিচালনা করে আসামী মিলন হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করে। এসময় র‌্যাব তাদের নিকট থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর