রাজশাহীতে লকডাউনের ৮ম দিনে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও লোকসংখ্যা বাড়ছে

🗓 Wednesday, 21 April 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 21 April 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউনের ৮ম দিন চলছে । আজ বুধবার সকাল থেকে মহানগরীতে আগের চেয়ে কিছু সংখ্যক লোকসংখ্যা বাড়ছে।
তবে প্রশাসন তা কঠোর অবস্থানে থেকে প্রতিরোধ করছেন।

রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘন্টায় জেলা ও মহানগরীতে ৫৪ জনকে ৪৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৭৮০ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে, লকডাউনের আগের দিনের চেয়ে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল বেড়েছে। তবে মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।

মহানগরীতে চারটি ও জেলার নয়টি উপজেলায় নয়টি ভ্রাম্যমাণ আদালত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর