রাজশাহীতে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ(পঃ) আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

🗓 Thursday, 18 March 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 18 March 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহী মহানগরীর ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ(পশ্চিম) এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে গতকাল রাতে মহনগরীর পদ্মা-আবাসিক সংলগ্ন হযোর মোড়ের একটি মার্কেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদযাপন করা হয়। এসময় ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ(পশ্চিম) এর সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা।

বিশেষ অতিথি ছিলেন, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ(পশ্চিম) এর সাধারন সম্পাদক আক্তার আহাম্মেদ বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ শামীম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ(পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ফিরোজ রশিদ তুহিন, ২৬ নং ওয়ার্ড যুবলীগ(পশ্চিম) এর সভাপতি পলাশ ও সাধারন সম্পাদক সুজনসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর