রাজশাহীতে ৩ লক্ষ ৭১ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হচ্ছে

🗓 Saturday, 15 March 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 15 March 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর ও জেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

মহানগরীতে এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৬ হাজার ৬২০ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫ শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫ শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে সর্বমোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।

এদিকে রাজশাহী জেলায় ৯টি উপজেলায় ৩ লক্ষ ৫ হাজার শিশুকে ২ হাজার ২০১টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৭২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর