রাজশাহীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় সিএ্যান্ডবি মোড়ে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ  মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে  আলোচনা সভার অনুষ্ঠিত  হয়।

আলোচনা সভায় স্থানীয় সরকার রাজশাহীর উপ-পরিচালক শাহানা আখতার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহীর যুগ্মনিবন্ধক আব্দুল মজিদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ উপস্থিত সমবায় অফিসের নিবন্ধিত বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তাগন।

বক্তব্যে মেয়র লিটন বলেন, বর্তমানে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। গরু ও দুধ উৎপাদনেও দেশ প্রায় সাবলম্বী হয়েছে। বিগত সময়ে ভারত থেকে গরু আমদানি করার কারণে দেশের খামারিরা ক্ষতিগ্রস্থ হয়েছে। সেজন্য গরু আমদানিতেও সরকার কঠোর অবস্থানের কারনে সুফল পাচ্ছেন দেশী খামারিরা। করোনা মহামারির মধ্যেও দেশের উন্নয়ন থেমে নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাপক উৎপাদন, মাথাপিছু আয় ও রেমিটেন্স অর্জন বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা সভা শেষে, সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট ক্যাটাগরিতে রাজশাহী জেলায় মনোনীত উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মোঃ মিজানুর রহমান ও বহুমুখী সমবায় ক্যাটাগরিতে ইউনিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি শ্রী অজয় পালকে পুরস্কার প্রদান করা হয়।