বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর আরডিএ মার্কেট অবশেষে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এই কার্যক্রম শুরু করছে।
মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজারে অবস্থিত তিনতলা বিশিষ্ট্য এই মার্কেটটিতে এখন দুই হাজার ২০০ দোকান রয়েছে। নানারকম ঝুঁকি এবং আগুন লাগলে বড় ধরনের দূর্ঘটনার আসঙ্খা থেকে ফায়ার সার্ভিস ২০১৯ সালের এপ্রিলে মার্কেটটিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে, মার্কেটের প্রবেশ পথে একটি ব্যানার টাঙিয়ে দেয়। তারপর থেকে ঝুঁকির মধ্যে দিয়েই ব্যবসায়ীরা এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে মার্কেটটির মালিকানা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আওতায় রয়েছে। ১৯৮৮ সালে প্রথম এখানে ১৩৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেয়া হয়। সংস্কারের পর ২০০৬ সালে আরও দোকান বরাদ্দ দেওয়া হয়। তারপর থেকে দোকানের সংখ্যা প্রায় দুই হাজার ২০০টিতে পৌঁছেছে। এসব ঝুঁকির কথা বিবেচনা করে গত বছরের ডিসেম্বরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে আরডিএ মার্কেট ভেঙে ফেলার সুপারিশ করা হয়। বৈঠকে আরডিএ মার্কেট ভেঙ্গে নতুন করে নির্মাণের জন্য সিটি করপোরেশনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এরপর আরডিএ কর্তৃপক্ষ প্রক্রিয়া শুরু করলেও সিটি করপোরেশনের সাথে তাদের এখনও আলোচনা হয়নি। আরডিএ সূত্রে জানা গেছে, মার্কেটটি ভেঙে ফেলে নতুন করে নির্মাণের জন্য একটি ডিপিপি প্রস্তুত করা হচ্ছে। ডিপিপি অনুমোদনের পর কাজে পুরো গতি আসবে বলে তারা মনে করছে। আর এর মধ্যে নগর সংস্থার সাথেও আলোচনা ও সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে মার্কেটের ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দ্রুত কাজটি করতে চায় আরডিএ কর্তৃপক্ষ।