বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে প্রতিবেদনে…
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানের জমিতে পানি না পেয়ে রাগ-ক্ষোভ আর অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপানে আত্নহত্যাকারীর মধ্যে অভিনাথ মার্ডির পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
বেসরকারি এনজিও উদ্দীপনের সহযোগিতায় বাছুর বিতরণসহ এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়। দেখুন হাসনাত হাকিমের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদনে।
রাজশাহীর বরেন্দ্র অঞ্চল গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের দুই সাওতাল কৃষক অভিনাথ মার্ডি ও রবি মারান্ডি তাদের ধানের জমিতে পানি না পেয়ে গত ২৩ মার্চ কীটনাশক পান করেন। ওইদিনই অভিনাথ মার্ডি মারা যান।
আর গত ২৫ মার্চ রাতে অভিনাথ মার্ডির চাচাতো ভাই রবি মারান্ডিও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ দরিদ্র অসহায় অভিনাথ মার্ডির পরিবারের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করেছেন বেসরকারি এনজিও উদ্দীপন। রাজাবাড়ী উদ্দীপন শাখার উদ্দ্যোগে গবাদি প্রানী বিনিময় ব্যাংকের সহায়তায় তাদের মাঝে এ গরু বিতরণ করা হয়। উদ্দীপন রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।
এ সময় গোদাগাড়ী উদ্দীপন শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল আজিজ ও মাহমুদা খাতুন, রাজাবাড়ী শাখার উদ্দিপন ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন।
গরু পেয়ে অভিনাথ মার্ডির পরিবার সন্তোস প্রকাশ করেন।
বরেন্দ্র অঞ্চলের দুস্থ-অসহায় দরিদ্র মানুষের মাঝে ডায়াবেটিস পরীক্ষা, তাপমাত্রা, প্রেসারসহ বিভিন্ন রোগের ফ্রি মেডিকেল চিকিৎসা দেয়া হয় বলে জানালেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা।
দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেককাংশে অভাব ঘুচানো সম্ভব বলে মনে করেন অনুষ্ঠানের অতিথিরা। এভাবে দরিদ্র-অসহায় মানুষের মাঝে বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষের দারিদ্রতা ঘুচানো সম্ভব বলে মনে করেন সচেতন সমাজের ব্যক্তিরা।