রাজশাহীর আড়ানীতে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং মামলা

🗓 Thursday, 14 January 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 14 January 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,অগ্নিসংযোগ, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতাকাল বুধবার রাত সাড়ে নয়টায় আড়ানী পৌর সদরের তালতলা বাজারে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী শহিদুজ্জামান শাহিদের পথসভায় ৬টি ফাঁকা গুলি ও কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় বিদ্রোহী প্রার্থী মুক্তারের সমর্থকরা। এসময় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এবং ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। এছাড়াও তালতলা বাজারে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করেছে মুক্তারে সমর্থকরা। মুক্তারের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ প্রার্থী শাহিদের ভাগ্নে তুষার আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আড়ানী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাংচুর ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বাদি হয়ে বাঘা থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। বিস্ফোরক আইনে করা মামলাটিতে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছ। এছাড়া এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আড়ানীর সাহাপুর এলাকার সাহাবাজ আলীর ছেলে মিলনকে আটক করেছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর