রাজশাহীর কাটাখালীতে সড়ক দূর্ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা গেছে

🗓 Saturday, 27 March 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 March 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

গতকাল শুক্রবার রাজশাহীর কাটাখালী থানাধীন কাপাশিয়ায় কেটিসি হানিফ পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালকসহ ১৭ যাত্রীর সবাই পুড়ে মারা গেছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় ১১ জন এবং আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন মারা যান।

নিহত ১৭ জনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মজিদপুর এলাকায়। চালকসহ নিহত ১৭ জন, ৫টি পরিবারের লোক বলে জানা গেছে। নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার রাজারামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে সালাহউদ্দিন, স্ত্রী শামসুন্নাহার, তাদের দুই ছেলে-মেয়ে সাজিদ ও সাবা ১৮, শামসুন্নাহারের বড় বোন কামারুন্নাহার; পীরগঞ্জ সদরের তাজুল ইসলাম ভুট্টু, স্ত্রী মুক্তা, সন্তান ইয়ামিন, দাঁড়িকাপাড়া গ্রামের মোখলেসুর, বড় মজিদপুর গ্রামের ফুল মিয়া ও তার স্ত্রী নাজমা এবং তাদের সন্তান সুমাইয়া, সাদিয়া, ফয়সাল ও চালক হানিফ মিয়া ওরফে পঁচা। বাকি দুইজনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

এ দূর্ঘটনায় বাসের যাত্রী আহত আবুল হোসেন পাপ্পু রামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে, তার স্ত্রী বেগম রোকেয়া হিরা ৬ নং ওয়ার্ডে এবং অজ্ঞাত এক ব্যক্তি ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে দূর্ঘটনায় নিহতদের লাশ আত্মিয়-স্বজনদের মাঝে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর