রাজশাহীর গনকপাড়ায় ভয়াবহ আগুন॥ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

🗓 Wednesday, 24 March 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 March 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ            

 

রাজশাহী মহানগরীর গনকপাড়া এলাকায় তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে মহানগরীর সাহেব বাজার গনকপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক (ডিএডি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী সদর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমান ক্ষতি হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পরে বিষয়টি জানা যাবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর