বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাটে অবৈধ মাটিবাহি ট্রাকটর নিয়ন্ত্রন হারিয়ে উল্টে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাকিল আলী। তিনি ট্রাকটরটিতে হেলপারের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চারঘাট থানাধীন রায়পুরের রশিদের পুকুর থেকে মাটি বাহী ট্রাকটরটি বুধবার দিনগত রাত ৩ ঘটিকার সময় কাশেমের মোড়ে এলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ট্রলীতে থাকা হেলপার চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর ট্রাকটরের ড্রাইভার রনি পলাতক রয়েছে।
এবিষয়ে চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।