রাজশাহীর চারঘাটে বিজয় দিবস পালিত

🗓 Wednesday, 16 December 2020

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 16 December 2020

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীর চারঘাটে নানা কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচী।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেনী-পেশার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ন করে ৭১ এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালনসহ দোয়া করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে উপজেলা হলরুমে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এছাড়াও ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর