রাজশাহীর চারঘাটে বিনামূল্যে স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

🗓 Thursday, 28 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Thursday, 28 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর চারঘাট উপজেলায় মুবিজবর্ষ উপলক্ষে স্কুল ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী বুলবুল এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজ পড়–য়া হত দরিদ্র স্কুলগামী ২৪ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার মেধাবী নারীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের বাইসাইকেল বিতরনের মাধ্যমে শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সহযোগীতা প্রদান করছে।

এসময় প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য রঞ্জনা বেগম, সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, ইউপি সচিব সুজাউদ্দৌলা, ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজদার রহমান ও শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর