রাজশাহীর চারঘাটে যুবলীগের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ইফতার ও শাড়ি বিতরণ

🗓 Monday, 10 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 10 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীর চারঘাটে হত দরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে হলিদাগাছি বটতলা মোড় আবাসন এলাকায়, আবাসনের হতদরিদ্রদের মাঝে চারশত প্যাকেট রান্না করা ইফতার এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলমের পক্ষে চারশত শাড়ী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

ইফতার ও শাড়ী বিতরণ অনুষ্ঠানে চারঘাট উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী আজম সেন্টু উপস্থিত থেকে এসব ইফতার ও শাড়ী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ হাসান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম, উপজেলা পৌর যুবলীগের সভাপতি আবু সিনহা চাঁদ, সাধারন সম্পাদক নাজমূল হকসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর