রাজশাহীর চারঘাট উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত, আহত ২

🗓 Monday, 7 June 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Monday, 7 June 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে বজ্রপাতে চারজনের নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, আজ সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চক কাপাশিয়া গ্রামের আলেয়া বেগম, মুক্ত খাতুন, পরশ ও সোহান। আর আহতরা হলেন, জীবন ইসলাম ও ভুট্টু আলী। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, আজ বিকেলে ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ।

নিহতদের দাফনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা প্রদন করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর