রাজশাহীর চারটি পৌরসভার ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

🗓 Sunday, 14 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 14 February 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীর গোদাগাড়ী, তাহেরপুর, নওহাটা ও তানোর পৌরসভার ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

সকাল ৮টা থেকে বিরতিহী ভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। তবে দুপুরের দিকে রাজশাহীর তাহেরপুর পৌরসভার বিএনপি’র প্রার্থী সামসুর রহমান মিন্টু অনিয়মের অভিযোগ এনে ভোট প্রত্যাখান করে পুর্ননির্বাচনের দাবি করেন।

এছাড়া শান্তিপূর্ণ ভাবে চারটি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার এ চারটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১২ জন প্রার্থী আর কাউন্সিলর পদে ২০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

গোদাগাড়ী পৌরসভায় ইভিএম আর তাহেরপুর, নওহাটা ও তানোর পৌরসভার ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর