রাজশাহীর তানোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

🗓 Tuesday, 29 September 2020

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 29 September 2020

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর তানোর উপজেলায় ‘সংকটে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল তানোর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন, উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ বলেন, তথ্য পাওয়ার অধিকার সবার রয়েছে। তাই তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতার এ জবাবদিহিতা নিশ্চিতকরণ সুশাসন প্রতিষ্ঠা এ আইন খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি দূরীকরণের একটি কার্যকরী হাতিয়ার হিসাবে তথ্য অধিকার আইনের ভূমিকা অপরিসীম।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর