রাজশাহীর দুর্গাপুরে সিগারেটের আগুনে পুড়লো ১১ কৃষকের স্বপ্ন

🗓 Saturday, 3 April 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 3 April 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

 

দুর্গাপুরে সিগারেটের আগুনে পুড়ে গেছে ১১ কৃষকের ৯ বিঘা জমির পানের বরজ। এসময় আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর নামুপাড়া গ্রামের একটি মাঠে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুইটি গাড়ী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান দুপুর আড়াইটার সময়। এরপর দ্রুত অগ্নিনির্বাপণের কাজ শুরু করেন তারা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কৃষক ইব্রাহিম, আজিজ,আব্দুস সাত্তার,আব্দুল মজিদ, কফের, ইছাহাক, ফজলু হকসহ ১১ কৃষকের প্রায় ৯ বিঘা জমির পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তিনি আরও জানান, দ্রুত আগুন নেভানোর ফলে পার্শ্ববর্তী আরও প্রায় ২০ বিঘা জমির পানের বরজ রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এতে কৃষকদের ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে মর্মে তালিকা করেছেন তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর