রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীকে হত্যার সন্দেহে স্বামী ও সতীন আটক

🗓 Sunday, 24 January 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 24 January 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীকে হত্যার সন্দেহে স্বামী ও সতীনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

আজ রোববার ভোরে উপজেলার শ্রীধরপুর আংরার বিল এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী আব্দুল লতিফ ও মৃতের সতীন আসমা কে আটক করেছে।

এলাকাবাসী ও মৃতের ভাই আসলাম শেখ জানায়, প্রায় সময়ই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ২মাস পূর্বে আব্দুল লতিফ নারায়ানপুরের বারীর কন্যা আসমা (৩২)কে গোপনে বিয়ে করে। গত এক সপ্তাহ পূর্বে বিষয়টি জানাজানি হলে তৃতীয় স্ত্রী সাগরী বেগম স্বামীর বিয়ের বিষয়টি মেনে নিতে না পেরে আদালতে মামলা করার হুমকি দেয়। পরবর্তিতে তার স্বামী চতুর্থ স্ত্রী আসমার সাথে পরিকল্পনা করে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে ধারনা করছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী লতিফ তার স্ত্রী আসমা পরিকল্পিত ভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর