রাজশাহী’র দুর্গাপুর কলেজের চার শিক্ষকসহ এক কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

🗓 Monday, 15 March 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Monday, 15 March 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ            

রাজশাহী’র দুর্গাপুর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দুর্গাপুর কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে কলেজ সভা কক্ষে চারজন শিক্ষক ও একজন কর্মচারীকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আজিজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্গাপুর কলেজের গভর্নিং বডির সভাপতি মহসীন মৃধা।

অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক আমিনুল হক টুলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেহেদুল হক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা হলেন দুর্গাপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সাইদ প্রাং,হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আফজাল হোসেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সৈবুর রহমান,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও অফিস সহায়ক নছিমুদ্দিন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনায় অনুষ্ঠান শেষে তাদের হাতে কলেজের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর