রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে শিক্ষকের মৃত্যু

🗓 Sunday, 31 January 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 31 January 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মারা যাওয়া ওই শিক্ষকের নাম সোহেল রানা। তিনি উপজেলার মাহেন্দ্র গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান আলীর ছেলে ও দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে মাহেন্দ্রা বাজারে একটি জমির সমস্যা নিয়ে মীমাংসায় বসে উভয় পক্ষ। একপর্যায়ে প্রতিপক্ষের দুই ছেলে লাঠি দিয়ে সোহেল রানার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই সোহেল অচেতন হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নিহত শিক্ষকের বাবা অনেক দিন আগেই জমিটি কিনেছিলেন। ওই জমি তাঁদেরই দখলে ছিল। দোকানঘর বসানো নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ হয়। প্রতিপক্ষের হামলায় সোহেল রানা আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। মামলায় আটজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ ওই দিন আসামি মাজেদুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর