রাজশাহীর বাগমারায় খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

🗓 Sunday, 21 March 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 21 March 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহীর বাগমারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগমারার কোন্ডা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল ওয়াহেদ বুধবার প্রতিবেশী এক মেয়েশিশুকে (১০) খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নেন। এ সময় তার বাড়িতে কেউ ছিল না। শিশুটিকে ঘরে ঢুকিয়ে খাবারের বদলে ভয়ভীতি দেখিয়ে তিনি ধর্ষণ করেন। শিশুটি কান্নাকাটি করলে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন।

পরে শিশুটি বাড়ি এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তবে ভয়ে সে ওই দিন ঘটনাটি পরিবারের কাউকে জানায়নি। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন মাকে জানায়। শিশুটির পরিবারের সদস্যরা ওই শিক্ষকের কাছে ঘটনার সত্যতা জানতে চান। একপর্যায়ে এ অপরাধের জন্য ক্ষমা চান এবং স্থানীয়ভাবে সুরাহার জন্য অনুরোধ করেন। পরিবারের লোকজন বিক্ষুব্ধ হলে তিনি পালিয়ে যান।

বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে শিশুর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। আর ঘটনার পর থেকে আসামি পলাতক। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর