রাজশাহীর বাগমারায় শিশু হত্যায় সৎ মাসহ পিতা জেলহাজতে

🗓 Sunday, 2 May 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 May 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহীর বাগমারায় সৎ মায়ের বিরুদ্ধে সাত বছরের শিশু মারুফ হাসানকে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগে আটক করা হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার ভোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায় খুনের দায় থেকে নিজেকে বাঁচাতে সৎ মা প্রথমে ছেলেকে জিনে মেরে ফেলেছে বলে প্রচার করে তড়িঘড়ি করে মরদেহ দাফনের প্রস্তুতি নেয়।
কিন্তু মরদেহ দাফনের আগ মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কাফনে মোড়ানো অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

ঘটনার পর থানায় নিয়ে সৎ মাকে জিজ্ঞাসাবাদের পর এমন কথা স্বীকার করেছেন তিনি। মারুফ প্রচুর দুষ্টুমি করতো, যা তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না। সেই ক্ষোভ থেকেই শিশু মারুফকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাদে সৎ মা মুক্তা বেগম পুলিশকে জানিয়েছে।

মারুফের মায়ের অভিযোগের ভিত্তিতে শিশুটির বাবা শাহাজাহান আলী ও সৎ মা মুক্তা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেই জিজ্ঞাসাবাদে এই হত্যার মোটিভ বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল পহেলা মে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ৩০ এপ্রিল শুক্রবার শিশুর মা মারুফা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার এসআই সৈবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৎ মা মুক্তা বেগম হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বামীর সহযোগিতায় শুক্রবার ভোরে বালিশ চাপা দিয়ে শিশু মারুফকে তিনি হত্যা করেন।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে সৎ মাসহ পিতাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর