রাজশাহীর মোহনপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

🗓 Monday, 19 May 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Monday, 19 May 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে  অনিন্দীতার প্রতিবেদনে…

রাজশাহীর মোহনপুর উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোবাবার রাতে মোহনপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মোহনপুর উপজেলার বাকশিমইলের সিরাজুল ইসলামের ছেলে খোরশেদ আলম ওরফে সবুজ এর অটোরিকশাটিকে তল্লাশীর জন্য সিগনাল প্রদান করলে তা অমান্য করে দ্রুতবেগে সামনে গিয়ে রাস্তার বামে খাদে নামিয়ে বিলের মধ্যে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং এ কাজে ব্যবহৃত একটা অটোরিকশা জব্দ করা হয়।

পলাতক আসামী খোরশেদ আলম ওরফে সবুজ এর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর