রাজশাহীর সরদহ ইউনিয়ন পরিষদের ভোট পুনরায় গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থী

🗓 Wednesday, 29 December 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 29 December 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী।

আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী ওয়ার্কার্স পার্টি জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী মতিউর রহমান।

তিনি বলেন, আমি নির্বাচনে হাতুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। নির্বাচনে প্রতীক নির্ধারনের পর থেকে নৌকা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান মধুর কর্মিরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিলো। মধুর ভাই লিটন কর্মিদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। পাটিয়াকান্দি, ধর্মহাটা এলাকায় আমাদের কর্মিদের লাঞ্ছিত পোস্টার-ব্যানার ছেঁড়াসহ নির্বাচনী অফিসও ভাঙচুড় করে। নির্বাচনী প্রচারে বাধা দেয়। এসব বিষয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে নিজের পছন্দ মতো প্রিজাইডিং অফিসার ও পুলিশকে দায়িত্ব দেয়া হয়। যাদের দায়িত্ব দেয় তারা সবাই হাসানুজ্জামান মধুর ঘনিষ্ট। ৭,৮,৯ নম্বর ওর্য়াড কেন্দ্রগুলোর ফলাফল আটকে রাখা হয়। যেখানে সর্বচ্চো ২৮ শত ভোট পেয়েছিলাম আমি। কিন্তু প্রিজাইডিং অফিসার ক্ষমতাবলে আমার ফলাফল পরিবর্তন করে ফেলে। সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোট গণনার দাবি জানান ওয়ার্কার্স পার্টি মনোনিত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন।

সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর