রাজশাহীর হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গে আট জনের মৃত্যু

🗓 Thursday, 15 April 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 15 April 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে তিন জন মৃত্যু বরণ করেন। মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১২ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৫৯ জন করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৩ জন রয়েছেন। আর গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন ১০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে রাজশাহী জেলা ও মহানগরের ২৮২ টি নমুনা পরীক্ষা করে ৭৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর