রাজশাহীর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু

🗓 Tuesday, 20 April 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 20 April 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় করোনায় উপসর্গ নিয়ে চার জন মৃত্যু বরণ করেন। হাসপাতালের আইসিইউতে একজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও ২২ নম্বর ওয়ার্ডে একজন মৃত্যু বরণ করেন। মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২৪ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৬৫ জন করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৯ জন রয়েছেন। এছাড়াও গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন ৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে নমুনা পরীক্ষা করে জেলা ও মহানগরীর ৩০ জন করোনায় শনাক্ত হয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর