বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ই মে রবিবার রাতে হাসপাতালের ২২ নম্বর ওয়র্ডে ২ জন ও আইসিইউতে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৭ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৩৪ জন ও উপসর্গ নিয়ে ৭৩ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।