বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের ২৯ নম্বর ওয়র্ডে করোনার উপসর্গ নিয়ে দুই জন, কেবিনে একজন ও আইসিইউতে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮৭ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ২৯ জন ও উপসর্গ নিয়ে ৫৮ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।