রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকের জানাযা অনুষ্ঠিত

🗓 Tuesday, 14 December 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 14 December 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…

রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তাজেমুল হকের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানাযা শেষে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক জানান, মহান রাব্বুল আলামিন তাকে বেহেস্তের শ্রেষ্ঠতম স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন। সেই সাথে তার শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
মহানগরীর দড়িখোরবনা গোরস্তানে দুপুরে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর