বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
আর কয়েক দিন পরেই প্রথম ধাপে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভা ও পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনে মোট ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। এর মধ্যে কাটাখালিতে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী। আর মোট ভোটার রয়েছে ২২২৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার, ১১১৯৬ জন ও মহিলা ভোটার ১১০৪৩ জন।
এদিকে পুঠিয়া পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৮ জন, সংরক্ষিত ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী। আর মোট ভোটার রয়েছে ১৬৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার, ৮১৬০ জন ও মহিলা ভোটার ৮৪৭৩ জন।
সৎ, যোগ্য, শিক্ষিত, যে এলারকার উন্নয়ন করবে, সুখে-দুঃখে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা।
এদিকে ভোটে জয়যুক্ত হবার জন্য আওয়ামী লীগের প্রার্থী আব্বাস আলী ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই বলে অভিযোগ করছেন কাটাখালি বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক সিরাজুল হক।
নির্বাচন যাতে অবাদ, সুষ্ঠ, সুন্দর হয় এর জন্য সকল প্রস্তুতি সম্পূর্ন করেছে বলে জানালেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ।
আর এ দুটি পৌরসভায় কে হাসবেন বিজয়ের হাসি এ জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।