রাজশাহী ডিসি অফিসের কর্মচারিদের পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মত পূর্নদিবস কর্মবিরতি পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

সারাদেশের সকল জেলা প্রশাসক কার্যলয়ের ন্যায় রাজশাহীতেও পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয়,  জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার(ভ’মি) কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীদের গ্রেড (১৩-১৬) পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নতি করণের দাবিতে পূর্নদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  কালেক্টরেট সহকারী সমিতি রাজশাহীর আয়োজনে এ পূর্নদিবস কর্মবিরতি পালন করা হয়।

এসময় কর্মচারীরা সকাল ০৯ টায় অফিসে এসে  হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মবিরতি পালন শুরু করে এবং যথারীতি তা চলে টানা বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ ব্যাপারে রাজশার্হী জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী এবং বাকাসস রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক সেলিম রেজা বক্তব্য রাখেন।

বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে মর্মে কর্মচারীগণ জানান।