রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

🗓 Tuesday, 2 March 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 2 March 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো জেলা ও আন্তঃজেলাসহ দূর পাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবারেও সকাল থেকে কোন বাস ছেড়ে যায়নি বা রাজশাহীতে কোনো বাস আসেনি। ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছে। বাস না পেয়ে পাশের জেলা ও আশেপাশের জেলার যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনে অটোরিকশা ও থ্রি হুইলারে যেতে হচ্ছে তাদের। গতকাল সোমবার দুপুর থেকেই পূর্ব ঘোষণা ছাড়াই এ বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কায়’ রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেয়।

আজ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর