রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

🗓 Monday, 14 December 2020

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 14 December 2020

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠান।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী চিঠিটি পাওয়ার তথ্য নিশ্চিত করেন। ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ করে বলা হয়েছে, “প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

উপাচার্য ছাড়াও চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিব ও শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিবকে দেওয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর