রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৪১ জনের যোগদান কার্যক্রম স্থগিত

🗓 Saturday, 8 May 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Saturday, 8 May 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহানের শেষ কর্মদিবসে নিয়োগ পাওয়া ১৪১ জনের যোগদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ে গত ৫/৬ মে ইস্যু করা সব অ্যাডহক ভিত্তিতে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বিধায় তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব নিয়োগপত্রের যোগদান এবং তৎসংশ্লিষ্ট্য সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর