রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মত গুড় সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে গুড় সম্মেলন।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে ছিল খেজুরের রস। আয়োজনের মধ্যে ছিলো সেমিনার, প্রদর্শনী ও আঞ্চলিক গম্ভীরা গান। এতে আইনের ভাষায় ভেজাল খাদ্য কী, ভেজাল প্রমাণ হলে কী শাস্তি হতে পারে, খেজুর গুড় উৎপাদন ও বিপণনকারীদের কী সতকর্তা অবলম্বন করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে গুড়ের শক্ত বা নরম অবস্থা, গুড়ের তিতকুটে স্বাদ, গুড়ের প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য, সংরক্ষণের নিয়ম, দুধের ছানা কেন কাটে, দুধে গুড় মেশানোর নিয়ম নিয়ে সবার জন্য প্রচারপত্র তৈরি করা হয়। দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন সারাদেশের অন্তত ৩০০ জন গুড়চাষি ও ব্যবসায়ী। অংশগ্রহণকারীদের অধিকাংশই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন ও অধ্যায়নরত রয়েছেন। তারা চাকরির দিকে তাকিয়ে না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়েছেন। সৃষ্টি করেছেন কর্মসংস্থান।

আয়োজকরা বলেন, খেজুর গুড়ের ন্যায্যমূল্য না পাওয়ায় ঐতিহ্য হারাতে বসেছিল। অনেক খেজুরগাছ কাটা পড়ছিল। বিগত কয়েক বছরে অনলাইন উদ্যোক্তাদের কারণে খাঁটি খেজুর গুড়ের গ্রহণযোগ্যতা বেড়েছে। যে কারণে চাষিরা ভালো দাম পাচ্ছেন। নতুন করে খেজুরগাছও এখন রোপণ করছেন।