রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ

🗓 Tuesday, 11 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 11 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে প্রতিবন্ধী , হিজরা, অসহায়, দুস্থ্য ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় মহানগরীর রানীবাজার বাটারমোড়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে এবং রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতি ও রাজশাহী বেকারী মালিক সমিতির সহযোগীতায় ৩০০ অসহায়, দুস্থ্য ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াজ আহাম্মেদ খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান ও রাজশাহী বেকারী মালিক সমিতির সভাপতি সেলিম রেজা এবং ভদ্রা বাজার মালিক সমিতির সভাপতি আবু সাঈদ চাঁদসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর