বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে আজ থেকে ১৫ দিন ব্যাপি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। ধরাবাহিক ভাবে চলবে ১৯ জুন পর্যন্ত।
এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ৮টা থেকে স্বাস্থ্যবিধি মেনে মহনগরীর ৩০টি ওয়ার্ডে এক যোগে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
এসময় নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়ে ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে শিশুদেরকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে এবং প্রথমে একজন শিশুকে খাওয়ানোর মাধ্যমে কাউন্সিলরা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন।
ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বিষয়ে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে একযোগে সবগুলো ওয়ার্ডে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, আগে এক থেকে দুই দিনে এ কার্যক্রম শেষ হতো। কিন্তু মহামারী করোনার কারনে এবার আমাদের ৭ নম্বর ওয়ার্ডের ১১ টি কেন্দ্র করা হয়েছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি কেন্দ্রে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড খাওয়ানো উপলক্ষে গত ৩ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নগরীর ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।
এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে নগরীর ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে।