রাজশাহী মহানগরীতে ইজিবাইকের বর্ধিত ভাড়া স্থগিত করা হয়েছে

🗓 Thursday, 7 January 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 7 January 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহী মহানগরীতে ইজিবাইকের বর্ধিত ৬০% ভাড়া বৃদ্ধি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভায় বর্ধিত ভাড়া স্থগিত করা হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রফিক বিভাগের ডিসি অনির্বাণ চাকমা, ট্রাফিক ইনস্পেক্টর মোফাখখারুল ইসলামসহ ইজিবাইক মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র বলেন, মহানগরীতে চলাচলকারী অটোরিক্সার ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন তাদের সেই প্রস্তাবের অনুমোদন দেয়নি। তারা একক সিদ্ধান্তে যে ভাড়া বাড়িয়েছে, তা বাতিল ঘোষণা করা হলো। এসময় তিনি আরো বলেন, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়া আদায় করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে সকলের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর প্রশাসন ও ভোক্তাদের সাথে আলোচনা ছাড়াই ইজিবাইক চালক ও মালিকদের সংগঠন রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যান সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর এক সংবাদ সম্মেলনে জানুয়ারির ১ তারিখ থেকে অতিরিক্ত ৬০% ভাড়া বৃদ্ধির ঘোষনা দিয়েছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর