রাজশাহী মহানগরীতে একদিনে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৪

🗓 Wednesday, 3 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৪ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৪ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থান-০১ জন, দামকুড়া থানা-০৪ জন ও ডিবি পুলিশ-০৫ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৯৫ গ্রাম গাঁজা, ১৬ গ্রাম হেরোইন, ১০ লিটার চোলাইমদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর