রাজশাহী মহানগরীতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে “স্বচ্ছলতা এ্যাসোসিয়েশনের” খাদ্য সামগ্রী বিতরণ

🗓 Monday, 23 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Monday, 23 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১০ টায় মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার একটি রেস্তোরাঁয় সানাবিল ফাউন্ডশেন টেক্সাস আমেরিকার সহযোগিতায় ও স্বচ্ছলতা এ্যাসোসিয়েশন আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বচ্ছলতা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বচ্ছলতা এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও রোটারিয়ান প্রফেসর ড. শামসুল আলম। এসময় স্বচ্ছলতা এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অর্পন দত্ত, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের দৈনিক আর্থিক উপার্জন কম হওয়া অনেক পরিবার অসহায় জীবনযাপন করছে। এসকল নিম্নআয়ের শ্রমজীবী মানুষকে আমরা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসছি। এরাই ধারাবাহিকতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
এসময় প্রায় ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর প্রতি পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি ডাল প্রদান করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর