রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে আটক ৩৪

🗓 Monday, 6 September 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 6 September 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৪ জনকে আটক করে।

আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৪ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৩ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৬ জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৩ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১১ জন আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৫১ গ্রাম হেরোইন, ১৫ লিটার চোলাইমদ ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর