রাজশাহী মহানগরীতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে যুবক আহত

🗓 Monday, 26 April 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 26 April 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহনগরীর সিটিহাট বাইপাশ এলাকায় ছিনতাইকারীর কবলে পরে, তাদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ওই যুবকের নাম সজীব হোসেন (২২)। তিনি মহানগরীর শিলিন্দা এলাকার মাইনুল ইসলামের ছেলে।

গতকাল রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত সজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে যুবক আহত হওয়ার ঘটনার বিষয়টি মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, সজীব সন্ধ্যায় বাড়িতে ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার পথরোধ করে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায়। এতে সজীবের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর