রাজশাহী মহানগরীতে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত

🗓 Wednesday, 16 December 2020

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 16 December 2020

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো রাজশাহীর সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর একটি বিশাল বিজয় মিছিল বের করে।

মিছিলটি মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় প্রদক্ষিণ করে পরিত্যক্ত সার্ভে ইনস্টিটিউটে গিয়ে শেষ হয় এবং সেখানে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, বিএনপি, জাতীয় পাটিসহ বিভিন্ন সংগঠন।

এদিকে, ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ওয়ার্কার্স পাটি, জাসদ, ন্যাপ ও বাসদসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর