রাজশাহী মহানগরীতে পুলিশের এলএমজি নিরাপত্তা পোস্ট স্থাপন

🗓 Tuesday, 13 April 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 April 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২টি থানায় অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সোমবার বিকেলের দিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় সোমবার বিকেলেই এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে এলএমজি ও ভারী অস্ত্র বসিয়ে বালু বা সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ পোস্ট স্থাপন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তার কথা ভেবে এ চেকপোস্ট বসানো হয়েছে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আলাদা একটি প্রেস বৃফিংএ থানায় এলএমজি পোস্ট বসানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান,সারা বাংলাদেশে হেফাজত যেভাবে বিস্তার লাভ করেছে এবং আমাদের বেশ কয়েকটা থানা হেফাজতের কর্মীরা এ্যাটাক করেছে সেই নীরিখে মানণীয় আইজিপি মহাদয়ের নির্দেশেক্রমে প্রতিটি থানায় আমারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

এর আগে দেশের মধ্যে সিলেটে প্রথম এলএমজি চেকপোস্ট বসানো হয়। এরপর দেশের আরও বেশ কয়েকটি জেলায় এলএমজি পোস্ট বসিয়েছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর