রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে হেরোইন ব্যবসায়ীসহ ৩২ জন আটক

🗓 Friday, 4 June 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Friday, 4 June 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী মহানগরীর গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানাধীন ধরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজাম উদ্দিন ডাকু ও লালন লালু পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ নিয়মিত অবিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে মোট ৩০ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৪ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।
এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জন গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৩ গ্রাম হেরোইন ও ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর