রাজশাহী মহানগরীতে প্রবীনদের স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

🗓 Saturday, 11 December 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Saturday, 11 December 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে প্রবীণ ব্যক্তিদের অধিকার, সুযোগ, ক্ষমতায়ন ও স্বাস্থ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল দশটায় মহানগরীর একটি রেস্তোঁরায় রোটারী ক্লাব অব পদ্মা, ভেন্টেজ ইঞ্জিয়িারিং গ্রুপ ও আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজশাহী শাখার আয়োজনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সেসির সভাপতি আব্দুর রব জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

এছাড়াও সেসির নির্বাহী পরিচালক ও ভেন্টেজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়া সিদ্দিকী, জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ ও যুক্তরাষ্ট্রের আর্ন্তজাতিক স্বাস্থ্য বিভাগের ডাঃ হালিদা হানুম আক্তার, প্রবীণ বিশেষজ্ঞ ও বিশিষ্ট কলাম লেখক হাসান আলী, ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেশার বিশেষজ্ঞ আলমগীর আলম, ব্রাক বিশ্ববিদ্যালয়ের যোগ বিশেষজ্ঞ আসিস অধিকারী, সেসির চেয়ারম্যান ও রোটারিয়ান প্রদীপ মৃধা, সেসির সাধারণ সম্পাদক ও রোটারিয়ান আব্দুল মান্নান, রোটারী ক্লাব অব পদ্মার সভাপতি আরিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তাগণ বলেন, প্রবীনদের অধিকার উন্নয়ন এবং সার্বিক কল্যাণে দীর্ঘ মেয়াদী স্থায়ী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ প্রণয়ন করেছে। এ নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি সেন্টার ফর এলডারলি সাপোর্ট ইনিশিয়েটিভের মত অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে প্রবীনদের সমস্যা সমাধানে অনেক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

সেমিনার শেষে প্রবীনদের স্বাস্থ্যসেবা সুযোগ সৃষ্টির লক্ষ্যে “প্রফেসর ডা. মামুনুর রশিদ সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের” উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর